ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
‘পরিচালক বলেছিল শুধু চুম্বনের দৃশ্য রয়েছে, গিয়ে দেখি বেডসিন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:19 PM

‘পরিচালক বলেছিল শুধু চুম্বনের দৃশ্য রয়েছে, গিয়ে দেখি বেডসিন’

‘পরিচালক বলেছিল শুধু চুম্বনের দৃশ্য রয়েছে, গিয়ে দেখি বেডসিন’

ছবির জন্য প্লট বদল নাকি টিআরপি টানার চেষ্টা? এই প্রশ্ন বহু দিনের। সম্প্রতি এ রকমই এক ঘটনার সম্মুখীন হলেন অভিনেতা রেনে ধ্যানি। পরিচালক বলেছিলেন সহ-অভিনেতাকে শুধুমাত্র চুমু খেতে হবে। শুটে গিয়ে রেনে দেখলেন শুধু চুমু নয়, এ যে একেবারে শয্যাদৃশ্য!

‘কসম তেরে প্যায়ার কি’, ‘তেরে গলিয়া’ ইত্যাদি হিন্দি ধারাবাহিকে অভিনয় করা রেনের ডিজিটাল অভিষেক ঘটতে চলেছে ওয়েব সিরিজ ‘রাত্রি কি যাত্রী’ দিয়ে। বিপরীতে অভিনেতা পরাগ ত্যাগী। রেনের কথায়, ‘লকডাউনের ছয়-সাত মাস আগেই সিরিজটা শুট করেছিলাম আমরা। প্রথমে আমাকে বলাই হয়নি এ রকম একটি সিন রয়েছে। আমাকে বলা হয়েছিল স্মুচিং সিন রয়েছে। বেডসিনের খবর জানার পর আমাকে তা না জানানোর কারণ জিজ্ঞাসা করলে পরিচালক বলেছিলেন, চরিত্রের প্রয়োজনেই এই দৃশ্য পরে যোগ করতে হয়েছে তাদের।’

তবে পরাগের সঙ্গে আগে আলাপ না থাকায় তিনি যে বেশ অস্বস্তিতে পড়েছিলেন সে কথা স্বীকার করে নিয়েছেন রেনে। ‘মনে মনে ভাবছি, ভগবান কী হবে এবার। পরাগ এমনিতে খুব ভাল ছেলে কিন্তু তা-ও। আমাদের শুটিং শুরু হলএকটা দৃশ্য ছিল চুম্বনেরআমি ফিসফিস করে ওর কানে বলছি পরাগ আমি জানিনা কী করছিহেল্প মিও দিকে আমার পরিচালক চিৎকার করে যাচ্ছে, ‘রেনে ফিসফিস কর না। ক্যামেরা কিন্তু অন আছে।’

এক যৌনপল্লির না দেখা জীবন নিয়েই সিরিজটি। রেনের চরিত্রটি একজন যৌনকর্মীর। জীবনের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আপাতত বেশ উত্তেজিত অভিনেত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status