ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
একই চরিত্রে ঈশিতা-মেহজাবীন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:16 PM

একই চরিত্রে ঈশিতা-মেহজাবীন

একই চরিত্রে ঈশিতা-মেহজাবীন

গীতিকবি আসিফ ইকবালের গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘কেন?’, অভিনয় করেছেন দুই প্রজন্মের অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা ও মেহজাবীন চৌধুরী। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান।

আশির দশকে চট্রগ্রামের এক প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে টেলিছবিটি। সেখানে ভিন্ন বয়সের একই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন ও ঈশিতা। তাদের নাম রাইমা।

শুধু তাই নয়, রাইমার প্রেমিক আবিরের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও নিশো।

হারিয়ে ফেলা প্রেয়সী রাইমাকে খুঁজে পেয়েছিলেন আবির, আবার ফিরিয়েও দেন। তারপর সময় গড়িয়েছে অনেক। আবির আজও তাকে ভোলেননি। আর রাইমার মনেও ছিল প্রশ্ন, কেন তাকে ফিরিয়ে দেওয়া হলো!

নির্মাতাদের দাবি, একই চরিত্রে দুজন করে তারকার অভিনয়, বাংলাদেশে সম্ভবত এবারই প্রথম। চট্টগ্রামে ৯ দিন ও ঢাকায় ১ দিন শুটিং করেছেন তারা।

টেলিছবিটিতে রয়েছে ৩টি গান। এর মধ্যে মিনারের ‘একটুখানি’ গানটি দর্শকপ্রিয়তা পেয়েছে। একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন ভারতের অমৃতা সিং এবং আরেকটি গান করেছেন ইশান মিত্র।

‘কেন?’ ঈদের দিন রাত সাড়ে ১১টায় আরটিভিতে দেখা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status