ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে হোস্টেলে নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ, পাশে সুইসাইড নোট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2020, 12:08 PM

ভারতে হোস্টেলে নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ, পাশে সুইসাইড নোট

ভারতে হোস্টেলে নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ, পাশে সুইসাইড নোট

পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। ছাত্রী হোস্টেলে ওই চিকিৎসকের রুমের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।এ সময় তার রুমে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তবে সেখানে আত্মহত্যার স্পষ্ট নয়।

হাসপাতাল সূত্র জানায়, এদিন সকালে তিনি ফোনে কথা বলেছেন সহপাঠীদের সঙ্গে। সকাল সোয়া ৯টার দিকে তিনি এক সহপাঠীকে বলেন, তার কলেজ যেতে দেরি হবে। তিনি সামান্য অসুস্থ বোধ করছেন। ওষুধ খেয়েছেন। সামান্য বিশ্রাম নিয়ে তার পর তিনি কলেজে যাবেন। কিন্তু দুপুর পর্যন্ত তিনি কলেজে না যাওয়ায় সন্দেহ হয় ক্লাসের অন্য শিক্ষার্থীদের। তারা ফোন করতে থাকেন। কিন্তু ফোন না ধরায় তার ঘরের সামনে হাজির হন।

দেখা যায়, ঘর ভেতর থেকে বন্ধ। বার বার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে হোস্টেল সুপারকে জানান শিক্ষার্থীরা। তিনি নিজে এসে ডাকেন। তার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি এন্টালি থানায় খবর দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status