ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সেপটিক ট্যাংকে নেমে তরুণ-তরুণীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 10:02 AM

সেপটিক ট্যাংকে নেমে তরুণ-তরুণীর মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে তরুণ-তরুণীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেপটিক ট্যাংকিতে পানি পরিষ্কার করতে নেমে তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় দামুড়হুদা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাজারপাড়ার এরশাদুল ইসলামের মেয়ে আসমা খাতুন (১৬) ও একই ইউনিয়নের কালিয়াবকরি গ্রামের মৃত মতলবে মন্ডলের ছেলে হাসিবুল ইসলাম (২৫)।

জানা যায়, এরশাদুল ইসলামের বাড়িতে নতুন সেপটিক ট্যাংক তৈরি করে। গত কয়েক দিনে সেখানে বৃষ্টির পানি জমে। বৃহস্পতিবার বিকেলে আসমা খাতুন পানি পরিষ্কার করার জন্য ট্যাংকের ভেতর নামে। দীর্ঘ সময় তার সাড়াশব্দ না পেয়ে এরশাদুলের দোকান কর্মচারী হাসিবুল ইসলাম সেপটিক ট্যাংকে নামে। সে নামার পর কোন সাড়াশব্দ না পেলে স্থানীয়রা দামুড়হুদা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতর জমা গ্যাসে পানি দিয়ে স্বাভাবিক করে। পরে ফায়ার সার্ভিসের দল ট্যাংকের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status