ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 10:05 AM

মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামুন মিয়া (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার বাসাইল থেকে তাকে আটক করে বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। পরে ১৬৪ ধারায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দানিয়াপাড়ার শেফালী বেগমের বাড়িতে ভাড়া থাকতেন ধর্ষক মামুন মিয়া। ধর্ষিতার পরিবারও একই বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার দিন (১৯ জুলাই) শিশুটির দিনমজুর মা-বাবা কাজে বাহিরে ছিলেন। এ সুযোগে মামুন মিয়া আনুমানিক দুপুর সাড়ে ১২টার সময় বাড়ি খালি পেয়ে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে।

ধর্ষিতা চিৎকার করলে ধর্ষক কৌশলে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ২০ জুলাই ধর্ষিতার মা বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষককে আটক করে আদালতে পাঠায়। ধর্ষক মামুন মিয়া জামালপুর জেলার মেলান্দহ থানার পাথলিয়া গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদালতে পাঠালে ফৌজদারি আইনের ১৬৪ ধারায় আসামি স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status