ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পানিতে ডোবার আগে মায়ের কাছে ভাত চেয়েছিলো শিশু দুটি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 9:58 AM

পানিতে ডোবার আগে মায়ের কাছে ভাত চেয়েছিলো শিশু দুটি

পানিতে ডোবার আগে মায়ের কাছে ভাত চেয়েছিলো শিশু দুটি

কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে লামিয়া (৫) ও পিয়া মনি (৩) আপন দুই বোনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ির আঙ্গিনায় বর্ষার পানি থৈ থৈ করছে। বাবা দুলাল মিয়া তখন যোহরের নামাজ পড়তে মসজিদে ছিলেন আর মা বাড়ির ভেতর ঘরোয়া কাজ করছিলেন। এ সময় দু বোন বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়।

নিহতদের পিতা দুলাল মিয়া বলেন, আমি যোহরের নামাজ পড়ে বাড়িতে আসার পর তাদের মা আমাকে জানায় ওরা দুবোন বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। বাড়ির আঙ্গিনায়তো পানি। বেশ কিছুক্ষণ যাবত তাদের খুঁজে পাচ্ছিলাম না। এ কথা শুনে আমি তাৎক্ষনিক পানিতে নেমে শিশুদের খুঁজতে শুরু করি। প্রথমে লামিয়ার লাশ খুঁজে পাই। কিছুক্ষণ পর পিয়া মনির লাশও পানিতে ভেসে ওঠে। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

নিহতদের মা জানান, শিশুদের বাবা তখন নামাজে ছিলেন। বাচ্চা দুটো তখন বাড়ির আঙ্গিনায় বসে খেলছিল আর তারা কখন আমার কাছে ভাত চাইছিল। তখন আমি তাদের বলি খেলা কর আমি গোসলটা সেরেই তোমাদের ভাত দিচ্ছি। আমি গোসল সেরে তাদের না দেখে বিভিন্ন স্থানে খুঁজতে থাকি। পরে তাদের বাবা এসে পানি থেকে দু মেয়ের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, প্রথমে হয়তো কোন একটি শিশু পানিতে পড়ে যায় দেখে দ্বিতীয় শিশুটি তাকে উদ্ধার করতে গেলে সে পানিতে ডুবে যায় এমনটাই ধারনা করছি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status