ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামীর লিঙ্গ কর্তন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 1:02 AM

স্বামীর লিঙ্গ কর্তন

স্বামীর লিঙ্গ কর্তন

বরগুনার তালতলীতে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর লিঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাত ৩টার  উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া আগাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্বামীর নাম মাহাতাব (৩২) ও স্ত্রীর নাম আয়েশা।
 
মাহাতাব হোসেন একই ইউনিয়নের নলবুনিয়া আগাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আয়েশা বেগম একই গ্রামের নুরুল ইসলাম মেয়ে।

বর্তমানে মাহাতাব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহাতাবের পরিবার সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়ার খবর শোনার পরেই থাকার বিষয়ে মনোমালিন্য শুরু হয়। এরপর বুধবার রাতে স্বামী ঘুমিয়ে পড়লে ধারালো চাকু দিয়ে তার লিঙ্গ কর্তন করে আয়েশা। লিঙ্গ কেটে দিয়ে রাতেই পালিয়ে যায় স্ত্রী আয়েশা।

এবিষয়ে স্ত্রী আয়েশা বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার নিজের লিঙ্গ নিজে কাটছে। আর আমার স্বামীর পরকীয়া থাকার বিষয়ে আমি জেনে গেলে আমাকে রাতে মারধর করে পাঠিয়ে দিয়েছে।

এ বিষয়ে তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status