ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চীনে আবারও করোনার হানা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 9:12 AM

চীনে আবারও করোনার হানা!

চীনে আবারও করোনার হানা!

ফের চীনে করোনাভাইরাসের হানা! দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১৪। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন সংক্রমণের শিকারদের মধ্যে ১৮ জন পশ্চিমের প্রদেশ শিনজিয়াংয়ের। এছাড়া এক জন রয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের দাইলান শহরের। অপর তিন জন বিদেশ থেকে আসা।
এ ব্যাপারে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দাইলানে করোনায় আক্রান্ত ৫৮ বছরের ওই ব্যক্তি একটি সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানের ফ্রোজেন খাবার, ওয়ার্কশপ, ক্যান্টিন ও অফিস ভবন থেকে সংগৃহীত নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

একই দিন চীনা কর্তৃপক্ষ ৩১ জন লক্ষণবিহীন করোনা আক্রান্তের তথ্য জানিয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ২২। চীন অবশ্য লক্ষণবিহীন আক্রান্তদের করোনায় আক্রান্ত তালিকায় স্থান দেয় না।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status