ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফেরদৌস ও তার স্ত্রী আলাদা থাকছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 July, 2020, 1:00 AM

ফেরদৌস ও তার স্ত্রী আলাদা থাকছেন

ফেরদৌস ও তার স্ত্রী আলাদা থাকছেন

জনপ্রিয় নায়ক ফেরদৌস ও তার স্ত্রী ক্যাপ্টেন তানিয়া রেজা আলাদা থাকছেন। তবে করোনা ভাইরাসের কারণেই তারা আলাদা থাকছেন বলে জানান নায়ক। গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফিরেন তানিয়া। এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। অন্যদিকে সন্তানদের নিয়ে বনানীর বাসায় অবস্থান করছেন ফেরদৌস। ফেরদৌস বলেন, আমার স্ত্রী পেশায় পাইলট হওয়ায় ওকে দেশের বাইরে যেতে হয়। গত সপ্তাহে লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে আছে। এদিকে বাচ্চাদের নিয়ে আমি বাসায় আছি।

ভিডিও কলে বাচ্চাদের সঙ্গে কথ বলে। কঠিন এই বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে। আমরা দুজন আলাদা থাকছি, এটা শুধু কি আমাদের জন্য? আমি মনে করি, এটা সবার জন্য আমাদের ত্যাগ। কারণ করোনা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। একজন থেকে পুরো এলাকায় ছড়াতে পারে। সবার এখন ঘরে থেকে সচেতন হওয়া উচিত।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status