ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুই লঞ্চের সংঘর্ষ, ছাড়পত্র না পাওয়া পর্যন্ত যাত্রা স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 10:05 PM

দুই লঞ্চের সংঘর্ষ, ছাড়পত্র না পাওয়া পর্যন্ত যাত্রা স্থগিত

দুই লঞ্চের সংঘর্ষ, ছাড়পত্র না পাওয়া পর্যন্ত যাত্রা স্থগিত

ঢাকা থেকে বরিশালে যাত্রী নিয়ে আসার পথে এমভি সুন্দরবন-১০ ও এমভি মানামী নামক দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও সুন্দরবন-১০ এর কর্তৃপক্ষ দাবি করেছে এমভি মানামী লঞ্চ তাদের উপর আছড়ে পড়েছে। এতে উভয় লঞ্চের পেছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেয়েছেন।

আর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সার্ভে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত উভয় লঞ্চের চলাচল স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশের প্রতিনিধিসহ নৌ পরিবহন অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির সদস্যরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দুটি লঞ্চ পরিদর্শন করেন।

পরিদর্শনে শেষে কমিটির সদস্য ও  বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আজমুল হুদা মিঠু সরকার জানান, ওই ঘটনায় সুন্দরবন- ১০ লঞ্চের মাঝামাঝি বাম পাশের অংশ ও মানামী লঞ্চের পেছনের ফ্যান্টারের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।  এ ঘটনা তদন্তে এরইমধ্যে কমিটি করা হয়েছে। উভয় লঞ্চ কর্তৃপক্ষকেই তা মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মেরামতের পর সার্ভে কর্তৃপক্ষকে দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। তারা যাচাই-বাছাই করে ত্রুটিমুক্ত মনে করলে লঞ্চ দুটি পুনরায় চলাচল করতে পারবে। এর আগ পর্যন্ত লঞ্চ দুটির যাত্রা স্থগিত করা হয়েছে।

নৌ পরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড চিফ সার্ভেয়ার আবু হেলাল সিদ্দিকী জানান, নির্দেশনা অনুযায়ী লঞ্চ দুটি মেরামত করতে হবে। এরপর সেটি চলাচলের উপযোগী কিনা তা দেখা হবে।

সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার (চালক) মজিবর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে তারা বরিশাল যাচ্ছিল। মেঘনার ইলিশা লাল বয়া পয়েন্টে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সুন্দরবন-১০ লঞ্চটি পৌঁছায়। এ সময় সেখানে পানি কম থাকায় তিনি লঞ্চের গতি কমিয়ে ফেলেন কিন্তু ওই চ্যানেলের মধ্যে এমভি মানামী লঞ্চ সুন্দরবন-১০ লঞ্চকে দ্রুত গতিতে ওভারটেক করে চরে আটকে যায়। চর থেকে নামানোর জন্য ফুলস্পিডে লঞ্চটিকে পেছনের দিকে ধাবিত করা হয়। এ সময় সুন্দরবন-১০ লঞ্চের ওপর এমভি মানামী আছড়ে পড়ে। এতে সুন্দরবন-১০ লঞ্চের মাঝ বরাবর ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে মানামী লঞ্চের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান বলেন, ভিএইচএফ-এ তাদের লঞ্চ পেছনে যাবার খবরটি সুন্দরবন-১০ লঞ্চকে অবহিত করা হয়েছিলো। পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রাখতেও বলা হয়েছিলো, কিন্তু ওই লঞ্চ তার দেয়া তথ্যানুসারে গুরুত্ব না দেয়ায় এ দুর্ঘটনা ঘটে।  এদিকে দুর্ঘটনার পর লঞ্চ দুটি চালিয়ে বৃহস্পতিবার সকালে বরিশাল নদী বন্দরে নিয়ে আসা হয়। প্রায় দুই হাজার যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status