ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রাগে ক‌্যা‌মেরার সাম‌নেই কাঁদ‌লেন ঐশ্বরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 9:48 PM

রাগে ক‌্যা‌মেরার সাম‌নেই কাঁদ‌লেন ঐশ্বরিয়া

রাগে ক‌্যা‌মেরার সাম‌নেই কাঁদ‌লেন ঐশ্বরিয়া

করোনায় আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার স্বামী অভিষেক ও মে‌য়ে আরাধ্যাও ক‌রোনায় আক্রান্ত। এমন কী তা‌দের প‌রিবা‌রের সব চে‌য়ে গুরুজন অমিতাভ বচ্চনও ক‌রোনায় আক্রান্ত।

তা‌দের ক‌রোনায় আক্রান্ত হওয়ার খব‌রে ব‌লিউড আত‌ঙ্কিত। বাড়িতে থেকে করোনার চিকিৎসা করালেও শেষ পর্যন্ত শ্বাসকষ্ট বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয় ঐশ্বরিয়া ও আরাধ্যাকে।

নানাবতী হাসপাতালে ঐশ্ব‌রিয়া যখন ক‌রোনার স‌ঙ্গে লড়াই কর‌ছেন তখন ভাইরাল ঐশ্বরিয়ার ক‌ান্নার ভি‌ডিও। সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে হা‌জির হ‌য়ে‌ছি‌লেন ঐশ্ব‌রিয়া। সেখা‌নে সবার সামনে ঝরঝর করে কেঁদে ফেলেন তি‌নি।

আসল ঘটনা হ‌লো বাবা কৃষ্ণ রাজ রাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ঠ স্বেচ্ছাসেবী সংস্থায় হাজির হন ঐশ্বর্য। মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যার সঙ্গে হাজির হন তিনি। বাবার জন্মবার্ষিকী উপলক্ষে সেখানকার ১০০ অসুস্থ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নেন রাই।

ওই অনুষ্ঠানে হাজির হলে, রাইকে দেখের একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। ক্যামেরার ফ্ল্যাশ দেখে রেগে যান ঐশ্বরিয়া। শিশুদের অনুষ্ঠানে হাজির হয়ে এভাবে পরপর ক্যামেরার ফ্ল্যাশ যেন পাপারাতজি না করেন, সেই অনুরোধ করেন ঐশ্বরিয়া। পাশাপাশি পাপারাতজির সঙ্গে রে‌গে কথা বলতে গিয়ে এক সময় কেঁদে ফেলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status