ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
সবজিবাহী ট্রাকে মিলল ১০ পিস্তল, তিনজন আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 10:52 PM

সবজিবাহী ট্রাকে মিলল ১০ পিস্তল, তিনজন আটক

সবজিবাহী ট্রাকে মিলল ১০ পিস্তল, তিনজন আটক

বগুড়া-নওগাঁ সড়কে বুধবার বিকেলে কাহালু উপজেলার ভাগদুবরা এলাকায় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) একটি সবজিবাহী ট্রাক তল্লাশি করে ১০টি বিদেশি পিস্তলসহ ৩ জনকে আটক করেছে। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।

তাদের মধ্যে একজন অস্ত্র ব্যবসায়ী বলে আর্মড পুলিশের ধারণা। আটকরা হলো, অস্ত্র ব্যবসায়ী ছোটন, ট্রাকচালক কাবিল হোসেন ও হেলপার শোভন। পিস্তল ছাড়াও গুলি ও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, তল্লাশির সময় ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পিস্তলগুলোর মধ্যে ৯টিতে মেড ইন তুর্কি ও একটিতে মেড ইন পাকিস্তান লেখা রয়েছে। অস্ত্রগুলোর গন্তব্যের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status