ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
চীনে বিশেষ বাণিজ্য অফিস খুলছে ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 9:48 PM

চীনে বিশেষ বাণিজ্য অফিস খুলছে ইরান

চীনে বিশেষ বাণিজ্য অফিস খুলছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে চীনে একটি বিশেষ বাণিজ্য অফিস খোলার পরিকল্পনা নিয়েছে ইরান।

মার্কিন সরকারের অব্যাহত নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।

ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইন অ্যান্ড এগ্রিকালচারের বোর্ড মেম্বার গোলাম হোসেইন জামিলি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ কথা জানিয়েছেন।

চীন এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বেড়ে চলার পরিপ্রেক্ষিতে ইরানের বড় বড় ব্যবসায়ী কোম্পানি চীনে এই বিশেষ বাণিজ্য অফিসে খোলার চিন্তা করছে বলে জানান তিনি।

তিনি বলেন, মার্কিন সরকারের অব্যাহত নিষেধাজ্ঞার কারণে ইরানের সামনে যে বাধা সৃষ্টি হচ্ছে তাতে চীনে বিশেষ বাণিজ্য অফিস ইরানের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইরান এবং চীন দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর জন্য ২৫ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি করতে যাচ্ছে। এ ব্যাপারে ইরান এবং চীনের পক্ষ থেকে এরইমধ্যে ঘোষণা দেয়া হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status