ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মাকে দাফনের সময় মারা গেলেন ছেলেও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:35 PM

মাকে দাফনের সময় মারা গেলেন ছেলেও

মাকে দাফনের সময় মারা গেলেন ছেলেও

বার্ধক্যজনিত কারণে মারা যান মা। মৃত্যুর ১২ ঘণ্টা পর জানাজা শেষে মাকে দাফনের জন্য কবরস্থানে যান ছেলে এবাদুর রহমানও। তবে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকালে সিলেটের কানাইঘাট সদর ইউপির সোনাপুর গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে। মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত এবাদুর ওই গ্রামের শহীদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টায় বার্ধক্যজনিত কারণে মারা যান এবাদুর রহমানের মা বয়োবৃদ্ধ সিদ্দেকা বেগম। বুধবার সকাল ১০ টায় সোনাপুর জামে মসজিদের সামনে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের জন্য সিদ্দেকার মরদেহ নিয়ে যাওয়া হয়। সে সময় মাকে দাফন করতে কবরস্থানে যান ছেলে এবাদুরও। তখন আচমকা অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত এবাদের আত্মীয় রুমান আহমদ জানান, এবাদুর মাকে প্রচণ্ড ভালোবাসতেন। মায়ের মুত্যুর শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status