ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ইরানে সিআইএ'র গুপ্তচরের ফাঁসি কার্যকর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 6:28 PM

ইরানে সিআইএ'র গুপ্তচরের ফাঁসি কার্যকর

ইরানে সিআইএ'র গুপ্তচরের ফাঁসি কার্যকর

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র কাছে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তথ্য বিক্রির দায়ে রেজা আসগারি নামের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, রেজা আসগারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস বিভাগে কাজ করতেন। প্রায় আট বছর আগে তিনি অবসরে যার। অবসরে যাওয়ার পর থেকেই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষে কাজ করতে শুরু করেন। তার কাছে আমাদের ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত যেসব তথ্য ছিল তা অর্থের বিনিময় সিআইএ’র কাছে বিক্রি করে দেন। গুপ্তচরবৃত্তি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ইরানের কুদস ফোর্সের শহীদ জেনারেল কাসেম সোলাইমানির অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহকারী মুসাভি মাজদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। কারণ আদালতের পক্ষ থেকে আদেশ আসার পরও অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এটা এমন নয় যে, আজ ফাঁসির আদেশ এলো, আগামীকালই তা কার্যকর হয়ে গেল। তবে মুসাভি মাজদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে। তার নাম তালিকাভুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা হচ্ছে রেড লাইন। যারাই দেশের নিরাপত্তা বিপদের মুখে ঠেলে দেবে তাদের বিরুদ্ধেই বিচার বিভাগ পদক্ষেপ নেবে। কেউ দেশের গোপন তথ্য অন্যদের কাছে বিক্রি করবে আর বিচার বিভাগ হাত গুটিয়ে বসে থাকবে এমনটি হবে না।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status