ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 5:13 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 14 July, 2020, 5:14 PM

বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই

বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।  আজ বিকাল সাড়ে তিনটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।  বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।  তিনি জানান, শাহজাহান সিরাজ দীর্ঘদিন ধরে ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।  শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বুধবার রাজধানীর বনানী কবরস্থানে সাবেক এই মন্ত্রীকে দাফন করা হবে।

শাহজাহান সিরাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।  স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৩ বার জাসদের মনোনয়নে এবং ১ বার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচীত হন।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status