|
বঙ্গবন্ধুর দুই খুনির বয়ানে জিয়ার নাম
নতুন সময় ডেস্ক
|
|
বঙ্গবন্ধুর দুই খুনির বয়ানে জিয়ার নাম আবদুর রশীদ: না, আমি কোন চেষ্টা করিনি। কারণ আমি ছিলাম সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তা। আমার কোন সুযোগ ছিল না তাকে সঠিক পথে পরিচালিত হওয়ার কথা বলা। মাসকারেনহাস: তোমরা তাকে হত্যার কথা ভেবেছিলে? আবদুর রশীদ: তিনি ছিলেন সকল কিছুর কেন্দ্রবিন্দু। তার বক্তব্য দিয়ে সবাইকে তিনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারতেন। তার ছিল অনেক ভালো গুণাবালী। তিনি যেকোন সময় জনসাধরণকে তার বক্তব্য দিয়ে জাগিয়ে তুলতে পারতেন। যদি তিনি জীবিত থাকতেন তাহলে আমাদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর হতো। তিনি যেকোন সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন না। আবদুর রশীদ: হ্যাঁ একারণেই তাকে হত্যা করি। ফারুক রহমান: আমাদের প্রথম পছন্দ ছিলেন জিনারেল জিয়া। কারণ তিনি মুজিবের পছন্দের ছিলেন না। অনেক চেষ্টার পর ১৯৭৫ সালের ২৮ মার্চ সন্ধ্যায় আমি তার সাথে বৈঠক করি। জেনারেল জিয়া বলেন, আমি সিনিয়র কর্মকর্তা হিসেবে এই ঘটনায় জড়িত হতে পারি না। বিষয়টি নিয়ে যদি তোমরা জুনিয়র কর্মকর্তা হিসেবে এটা করতে চাও এ গিয়ে যাও। সে তখন বারান্দায় হাটছিল। আমি তখন তাকে বললাম, আমরা পেশাদার সৈনিক। আমরা দেশের জন্য কাজ করব, কোনো ব্যক্তির জন্য নয়। পরিবর্তন ঘটানোর জন্য আমরা জুনিয়র অফিসাররা কাজ করছি। এতে আমরা আপনার সমর্থন চাই এবং আপনার নেতৃত্ব। আবদুর রশীদ: হ্যাঁ, আগস্টের প্রথম সপ্তাহে আমি তার সঙ্গে দেখা করি। আমি তাকে ধারণা দেই যে, এটা ১৩ অথবা ১৪ আগস্ট ঘটতে পারে। আবদুর রশীদ: হত্যা সম্পর্কে নয়, কিন্তু মুজিবকে জোরপূর্বক ক্ষমতাচ্যূত করার কথা জানিয়েছিলাম। এবং এভাবেই মুজিবকে হত্যা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
