ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
দাদি আর নানির সঙ্গে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 15 August, 2022, 11:59 AM

দাদি আর নানির সঙ্গে

দাদি আর নানির সঙ্গে

পরপর দুটি সিনেমায় বাজিমাত করেছেন অভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারে সুবাতাস বইছে তার। ব্যক্তিজীবনেও সুখের সময় পার করছেন তিনি। কিছুদন আগেই ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।


বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্ত্রী পরীমণি। এদিন বিকেল ৫টা ৩৬ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ছেলেকে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। নবজাতকের জন্য দোয়া চেয়েছেন তারা। বর্তমানে হাসপাতালে থাকলেও মা-সন্তান সুস্থ আছে। আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে তারা।


তবে তাই বলে রাজ্যের ছবি সামাজিক যোগাযোগামাধ্যমে প্রকাশ পাবে না তা তো হয় না। পরীর স্বামী রাজ এমনই একটি ছবি পোস্ট করেছেন রোববার (১৪ আগস্ট) সন্ধ্যার পর। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘চলিতেছে খোশগল্প ভাবসাব! তার দাদি আর নানির সঙ্গে’।


প্রসঙ্গত, রাজ-পরী-রাজ্যের ছবিতে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। প্রার্থনা ও ভালোবাসায় রেখেছেন সবাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status