|
টঙ্গীতে সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি কোটি টাকা
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি কোটি টাকা মহিন উদ্দিন রিপনের ভাষ্য, সংবাদ সংগ্রহের কাজে শাহ সিমেন্ট রেডি মিক্সের এইচআর ইনচার্জ আসিফ মাহমুদের সঙ্গে কাজ শেষে তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি তার চোখ-মুখ বেঁধে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আটকে রেখে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া মাদকবিরোধী সংবাদ প্রকাশ না করার জন্যও তাকে হুমকি দেওয়া হয় বলে জানান রিপন। ![]() টঙ্গীতে সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি কোটি টাকা রিপনের অভিযোগ, প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে তার জ্ঞান ফেরে। এ বিষয়ে শাহ সিমেন্ট রেডি মিক্সের এইচআর ইনচার্জ আসিফ মাহমুদ বলেন, ‘তিনি আমার সঙ্গে অবস্থানকালে একদল অপরিচিত লোক তাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’ টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।’ তবে সাংবাদিক মহিন উদ্দিন রিপনের করা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তসাপেক্ষ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
