ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
এবার ‘রামের দখল’ চায় নেপাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 4:19 PM

এবার ‘রামের দখল’ চায় নেপাল!

এবার ‘রামের দখল’ চায় নেপাল!

ভারতের লিপুলেখ-কালাপানির এলাকার মালিকানা দাবির পর এবার হিন্দু দেবতা রামকে নিজেদের বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার (১৩ জুলাই) কাঠমান্ডুর বালুওয়াতারে সরকারি বাসভবনে এমন দাবি করে তিনি।

রামের জন্মভূমি অযোধ্যা নেপালে দাবি করে কেপি শর্মা ওলি বলেন, “আসল অযোধ্যা নেপালে। রাম ভারতীয় নন, তিনি নেপালি।”

তিনি আরও বলেন, “আমাদের সাংস্কৃতিকভাবে নিগৃহীত করা হয়েছে। সত্যটা দখল করা হয়েছে। আমরা এখনো বিশ্বাস করি যে, আমরা সীতাকে ভারতীয় রাজপুত্র রামের হাতে তুলে দিয়েছিলাম। আসলে আমরা তাকে অযোধ্যার রাজপুত্রের কাছে তুলে দিয়েছিলাম, ভারতের নয়। অযোধ্যা বীরগঞ্জ থেকে সামান্য পশ্চিমের একটি গ্রাম, এখন যে অযোধ্যা (ভারতে) সৃষ্টি করা হয়েছে সেটা না।”

সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, এর আগে গত মাসে ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত কিছু এলাকা নিজেদের দাবি করে পার্লামেন্টে বিল পাস করে নেপাল। এ নিয়ে প্রতিবেশী দেশ ভারতে ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর চলতি মাসে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে অবমাননাকর খবর প্রচারের অভিযোগ তুলে দুরদর্শন বাদে ভারতের সবগুলো টেলিভিশন চ্যানেলের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে নেপাল।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status