ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ভোট, উপস্থিতিও বেশি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 1:20 PM

স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ভোট, উপস্থিতিও বেশি

স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ভোট, উপস্থিতিও বেশি

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই মঙ্গলবার সকাল ৯টা থেকে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ভোট নেয়া হচ্ছে। অনেক কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বগুড়া-১ আসনে এবার ১২৩টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। বন্যার কারণে ১৪টি ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন।

এ উপনির্বাচনে সরে দাঁড়িয়েছেন বিএনপির প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ)। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন ১২৩ জন প্রিসাইডিং অফিসার, ৭১০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও এক হাজার ৪২০ জন পোলিং অফিসার। প্রতিটি কেন্দ্রে পুলিশের চার সদস্যের পাশাপাশি ১২ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছেন পাঁচ পুলিশ ও ১২ জন আনসার সদস্য। রয়েছে স্টাইকিং ফোর্স, একাধিক মোবাইল টিম, র‌্যাব ও পুলিশের বিশেষ টহল টিম।

চলতি বছরের ১৮ জানুয়ারি আব্দুল মান্নান মারা গেলে বগুড়া-১ আসনটি শূন্য হয়। এ আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এ নির্বাচন করছে নির্বাচন কমিশন।


সম্পাদনা: তাহের রাব্বী
          

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status