|
ফ্যানে স্ত্রীর ঝুলন্ত লাশ, খুনের অভিযোগে স্বামী গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফ্যানে স্ত্রীর ঝুলন্ত লাশ, খুনের অভিযোগে স্বামী গ্রেফতার রেশমা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বড় ফুলকচি গ্রামের মনু হাওলাদারের মেয়ে। স্বামী রবিন হোসেনের সঙ্গে ওয়ারী গোয়ালঘাট লেনের বাসার ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন। এই দম্পতির ৯ মাস বয়সী একটি সন্তান আছে। রেশমার বাবা মনু হাওলাদার অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে আড়াই বছর আগে রবিনের সঙ্গে রেশমার বিয়ে হয়। কয়েক দিন আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে তারা। শনিবার দুপুরের দিকে রেশমা আমাকে ফোন করে জানায়, তার স্বামী রবিন তাকে মারধর করছে। তিনি বলেন, শনিবার দিবাগত রাতে রবিন তাকে শ্বাসরোধে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। হত্যার সময় রেশমার চিৎকার পাশের বাসার ভাড়াটিয়ারাও শুনতে পেয়েছিল। পরে ভাড়াটিয়ারা ডাকাডাকি করলে একপর্যায়ে রবিন দরজা খুলে দেয়। ভাড়াটিয়ারা রেশমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ বিষয়ে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জিত সরকার বলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত স্বামী রবিনকে গ্রেফতার করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
