ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে উত্যক্ত, শত শত মানুষের সামনে ছুরিকাঘাতে যুবক খুন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 June, 2020, 10:30 PM

স্ত্রীকে উত্যক্ত, শত শত মানুষের সামনে ছুরিকাঘাতে যুবক খুন!

স্ত্রীকে উত্যক্ত, শত শত মানুষের সামনে ছুরিকাঘাতে যুবক খুন!

যশোরের বাঘারপাড়ায় শত শত মানুষের সামনে ছুরিকাঘাত করে রিপন হোসেন নামে (৩০) এক যুবককে খুন করেছে এক যুবক। নিহত রিপন ভাড়ায় প্রাইভেটকার চালাতেন। তিনি বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা ছুরিসহ হত্যাকারী বরকত নামে এক যুবককে আটক করে গণপিটুনী দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর শহরের মোল্লাপাড়া এলাকার বরকত নামে এক যুবক তার স্ত্রীকে নিয়ে আজ বেলা একটার দিকে বাঘারপাড়া মাইক্রোস্ট্যান্ডের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় কয়েক যুবক বরকতের স্ত্রীকে উত্যক্ত করে। এ নিয়ে বরকতের স্ত্রীর সাথে উত্যক্তকারী যুবকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পাশের একটি ওষুধের দোকান থেকে হিরু নামে একজন বেরিয়ে এসে গোলযোগ থামানোর চেষ্টা করলে বরকত তাকে ছুরিকাঘাত করেন। এসময় কিছুটা দূরে দাড়িয়ে থাকা রিপন ছুটে গিয়ে বরকতকে থামানোর চেষ্টা করলে বরকত রিপনের বুকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রিপনের অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান তিনি।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত বরকতকে ছুরিসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status