ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পুরান ঢাকায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 10:33 PM

পুরান ঢাকায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পুরান ঢাকায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পুরান ঢাকার ওয়ারীতে রেশমা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তার স্বামী রবিন হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ওয়ারীর ৫৮ নম্বর গোয়ালঘাট লেনের ৬ষ্ঠ তলা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওয়ারী থানায় ওই গৃহবধূর বাবা মনু হাওয়ালাদার একটি হত্যা মামলা করেছেন। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ফুলকচি গ্রামে।

মামলার এজাহারে তিনি বলেছেন, আড়াই বছর আগে পরিবারকে না জানিয়ে রেশমা ও রবিন বিয়ে করে। বিয়ের পর তারা ঢাকায় থাকা শুরু করে। শনিবার দুপুরে তার মেয়ে তাকে ফোন করে জানায়- দাম্পত্য কলহে রবিন তাকে মারধর করে। ওইদিন মাঝরাতে ঘরের ভেতরে রবিন তার মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার সময় রেশমা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। চিৎকার শুনে পাশের বাড়ির বাসিন্দা তাছলিমা (৫০) জানালা দিয়ে দেখার চেষ্টা করে। তিনি বাড়িওয়ালাসহ আশপাশের লোকজনকে জানালে তারা ওই বাসার দরজায় ধাক্কাতে থাকে। এক পর্যায়ে দরজা খুললে ভেতরে রেশমার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
 
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানান, পার্লারে যাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই দাম্পত্য কলহে রেশমাকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখে রবিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status