|
ভায়াগ্রার বদলে ভয়ানক মাকড়সা, আজব দাওয়াই পুরুষত্ব বাড়াতে
নতুন সময় ডেস্ক
|
![]() ভায়াগ্রার বদলে ভয়ানক মাকড়সা, আজব দাওয়াই পুরুষত্ব বাড়াতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সম্প্রতি এক বিজ্ঞানী দল ইডি-র উন্নততর চিকিৎসা খুঁজে পেয়েছেন। তাঁদের বক্তব্য, বিশ্বের অন্যতম বিষাক্ত মাকড়সার বিষেই রয়েছে ইডি-র দাওয়াই। ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ মাইনাস জেরাইস-এর এক বিজ্ঞানী দল ‘বানানা স্পাইডার’ নামের এই মারড়সার বিষ থেকে এর প্রকার জেল তৈরি করতে সমর্থ হয়েছেন, যা ইডি-আক্রান্ত ইঁদুরের উপরে প্রয়োগ করে দ্রুত ফল পাওয়া গিয়েছে। তার উপরে দেখা গিয়েছে, এই ওযুধ প্রয়োগে ইঁদুরদের কোনও ক্ষতিও হচ্ছে না। তাঁদের মতে, এই জেল মানুষের উপরে প্রয়োগ করলে তা ৪ ঘণ্টা মতো সময় ইডি-র মকোবিলা করতে পারবে। এই বিজ্ঞানীরা তাঁদের গবেষণাপত্রটি ‘জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন’-এ প্রকাশ করেছেন। সেখানে তাঁরা জানিয়েছেন, এই জেল ভায়েগ্রার চাইতে বেশি কার্যকর। এতে এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
