১৩ বছরের কিশোরের বিরুদ্ধে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 9:34 PM
১৩ বছরের কিশোরের বিরুদ্ধে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা শহরে ১৩ বছরের কিশোর সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির বাবা পুলিশে অভিযোগের পর পুলিশ ওই কিশোরকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় শাহিভাগ এলাকায়।
শিশুটির স্বজন ও শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, শিশুটি শহরের শাহিভাগ বস্তিতে বসবাস করে। তার বাবা গরিব দিনমজুর। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহিভাগ বস্তির পাশের একটি ডোবায় ফুল তুলতে যায় শিশুটি। এ সময় ওই কিশোর তাকে ফুসলিয়ে পাশের নির্জন চা বাগানের ভেতর নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটি ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে তাকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠিয়েছে। কিশোরও একই বস্তিতে বাস করে।