ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
প্রাচীন হিন্দু শাস্ত্রের যে ১০টি ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে
দীপক দেবনাথ
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 9:38 PM

প্রাচীন হিন্দু শাস্ত্রের যে ১০টি ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে

প্রাচীন হিন্দু শাস্ত্রের যে ১০টি ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে

ভাগবৎ পুরাণ হিন্দুধর্মের অষ্টাদশ পুরাণের একটি। এই পুরাণে কলিযু‌গ কেমন হবে সে সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে। হিন্দু শাস্ত্রমতে এখন কলিযুগই চলছে। বর্তমান সময়ের দিকে তাকালে কলিযুগ সম্পর্কে ভাগবতের এইসব ভবিষ্যৎবাণীর অনেকগুলিই সত্য বলে মনে হবে। সেরকমই কয়েকটি ভবিষ্যতবাণীর কথা রইল এখানে—


১. ধর্ম, সত্যবাদিতা, সহিষ্ণুতা, দয়া— এই সবই কলিযুগে মানুষের হৃদয় থেকে লোপ পাবে। 
(শ্রীমদভাগবৎ, ১২.২.১.)



২. কলিযুগে অর্থই মানুষের সামাজিক সম্মানের একমাত্র নির্ণায়ক হয়ে দাঁড়াবে।
(শ্রীমদভাগবৎ, ১২.২.২.)


৩. যৌনক্ষমতার ভিত্তিতেই নারীর নারীত্ব এবং পুরুষের পুরুষত্ব নির্ধারিত হবে কলিযু‌গে।
(শ্রীমদভাগবৎ, ১২.২.৩.)


৪. কি‌ছু বাহ্যিক আচারবিচারের ওপরেই মানুষের আধ্যাত্মিক অবস্থান নির্ভর করবে।
(শ্রীমদভাগবৎ, ১২.২.৪.)


৫. দরিদ্র মানুষকে অপবিত্র মনে করা হবে, এবং শঠতা গুণ বলে বিবেচিত হবে। 
(শ্রীমদভাগবৎ, ১২.২.৫.)

 
৬. ধর্মচর্চার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে সামাজিক সুনাম অর্জন। 
(শ্রীমদভাগবৎ, ১২.২.৬.)


৭. দুর্নীতিপরায়ণ মানুষদের মধ্যে যে সবচেয়ে নিকৃষ্ট সে-ই অর্জন করবে রাজনৈতিক ক্ষমতা।
(শ্রীমদভাগবৎ, ১২.২.৭.)


৮. খরার পীড়নে মানুষ সর্বস্বান্ত হবে।
(শ্রীমদভাগবৎ, ১২.২.৮.)


৯. অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠাণ্ডা এবং রোগ, ব্যাধি ও মানসিক অশান্তির তাড়নায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। 
(শ্রীমদভাগবৎ, ১২.২.৯.)


 
১০. অসচ্চিরত্র মানুষ ধার্মিকের ভেক ধরে অর্থ উপার্জন করবে কলিযুগে।
(শ্রীমদভাগবৎ, ১২.২.৩৮.)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status