|
শ্রীপুর পৌরসভা ২০২৬ -২৭ অর্থবছরের ৯২ কোটি টাকার বাজেট ঘোষণা
মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর
|
![]() শ্রীপুর পৌরসভা ২০২৬ -২৭ অর্থবছরের ৯২ কোটি টাকার বাজেট ঘোষণা আজ মঙ্গলবার(২৩ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক মোঃ নাহিদ ভুঞা। বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তবে এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রধান মো. বদরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম,ইনচর্জ,শ্রীপুর মডেল থানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর আলম, টাউন প্ল্যানার সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
