ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
পর্ন মুভিতে সবচেয়ে বেশি মেকআপ হয় যৌনাঙ্গে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 8:13 PM

পর্ন মুভিতে সবচেয়ে বেশি মেকআপ হয় যৌনাঙ্গে

পর্ন মুভিতে সবচেয়ে বেশি মেকআপ হয় যৌনাঙ্গে

পর্ন বিষয়টায় যতই অনেকে নাক উঁচু করুন বা আইনি নিষেধাজ্ঞা জারির আবেদন করুন, গোটা বিশ্বে পর্নোগ্রাফির ব্যবসা কয়েক লক্ষ কোটি টাকার৷ বহু মানুষের রুজি-রোজগার হয় অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ পর্নোগ্রাফি দেখা খারাপ না ভালো, তা নিয়ে বিতর্ক আছে৷ থাকবে৷ তবে পর্ন ভিডিয়োতে যা দেখা যায়, তার পিছনে কিন্তু বহু মানুষের পরিশ্রম থাকে৷ থাকে কিছু ট্রেনিং, যা আদতে অভিনয়৷ এর বাইরে কিচ্ছু না৷ সব চরিত্রই কাল্পনিক৷

একজন বিখ্যাত পর্নস্টার সম্প্রতি তাঁর দৈনন্দিন জীবন কেমন কাটে, তা শেয়ার করেছেন। একেবারে টাইমলাইন ধরে তিনি বলেছেন, একটা গোটা দিন তাঁর কেমন করে কাটে৷ কী ভাবে চলে শ্যুটিং৷ কত টাকাই বা আয় হয়? গোটা বিষয়টি তিনি শেয়ার করেছেন৷

ওই পর্ন তারকার দাবি, সকালে জিম শেষ করে ৯টায় ব্যাগ গুছিয়ে নিতে হয়। ১১টায় কল টাইম৷ ৩০ মিনিট থেকে ঘণ্টা খানেক লাগে স্টুডিয়োয় পৌঁছতে৷ তাঁর কথায়, ‘সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়ে যাই৷ স্টুডিয়োয় পৌঁছে আমাকে কিছু পেপারওয়ার্ক করতে হয়৷ তারপর মেকআপ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে মেকআপ৷ গোটা শরীরে৷ একেবারে নগ্ন হয়েই মেকআপ নিতে হয়৷ মেকআপে বিশেষ জোর দেওয়া হয় যোনিদ্বার ও স্তনে৷’

১২ বা সাড়ে ১২টা নাগাদ শ্যুট শুরু হয়৷ প্রথমে কিছু স্টিল ছবি তোলা হয়৷ যতক্ষণ স্টিল ছবি তোলে, ততক্ষণ ক্যামেরা ইউনিট ও ডিরেক্টর অন্যান্য কাজগুলি সেরে ফেলেন৷ পুরুষ অভিনেতারা চলে আসে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে৷ ওঁরাও কিছু পেপারওয়ার্ক করেন৷

দুপুর ২টোয় শুরু হয় শ্যুটিং৷ কম-বেশি প্রায় ২ ঘণ্টা ধরে শ্যুটিং চলে৷ ঘণ্টা খানেক পরে সেক্স স্টিল ছবি তোলা হয় আবার৷ সফ্টকোর ভার্সানের জন্য আবার সন্ধে ৬টায় আলাদা করে ভিডিও শ্যুট করতে হয়৷ সেটাও ঘণ্টা দেড়েকের কাজ৷ যদি সফ্টকোর ভার্সান না থাকে, তা হলে ৬টা ১৫ নাগাদ কাজ মিটে যায়৷ ওই দিনই চেক দিয়ে দেওয়া হয়।

কী রকম পারিশ্রমিক? পর্ন ইন্ডাস্ট্রিই হল এমন এক বিনোদন শিল্প, যেখানে ছেলেদের থেকে মহিলাদের পারিশ্রমিক বেশি৷ এবং মেয়েদের পরিশ্রমও ছেলেদের থেকে বেশি করতে হয়৷ শুরু দিকে প্রতি শ্যুটিংয়ে ৬০০ মার্কিন ডলার থেকে ১০০০ ডলার পর্যন্ত পাওয়া যায় (ভারতীয় মুদ্রায় ৫০ থেকে ৮০ হাজার টাকার কাছাকাছি)৷ অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে যা বাড়তে থাকে৷

কেরিয়ারের প্রথম দিকে একজন মহিলা পর্নস্টারকে প্রমাণ করতে হয়, কেন তাঁকে হায়ার করা হবে৷ তাই কিছু ইউনিক ব্যাপার দেখাতে হয়৷ মেয়েটি সেক্সুয়ালি কতটা আকর্ষণীয়, তার চেয়েও বেশি কাজ পাওয়া নির্ভর করে ফ্যান-বেসের উপর৷ বেশির ভাগই ৬ মাসের বেশি টেকে না৷ হারিয়ে যায়৷

সাধারণত এক সপ্তাহে একটির বেশি শ্যুটিং হয় না। কারণ, যৌনাঙ্গকেও বিশ্রাম দিতে হয়৷ ভ্যাজাইনার স্থিতিস্থাপকতা ফেরাতে কিছু তো সময় লাগবেই৷ ওই পর্ন তারকার কথায়, ‘তাই একটা কথাই বলব, পর্ন স্টাররা সাধারণ মানুষ৷ আমাদেরও ব্যক্তিগত জীবন রয়েছে৷ পরিবার রয়েছে৷ কাজ করি৷ পারিশ্রমিক নিই৷ ব্যস৷ সেক্স-অ্যাডিক্ট নই৷’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status