ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিয়ে করতে একা ৮০ কিলোমিটার হাঁটলেন তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 8:14 PM

বিয়ে করতে একা ৮০ কিলোমিটার হাঁটলেন তরুণী

বিয়ে করতে একা ৮০ কিলোমিটার হাঁটলেন তরুণী

পুরনো প্রবাদ, প্রকৃত প্রেম মানুষকে বিশ্বজয়ী করতে পারে। সেই প্রমাণই দিলেন ভারতের উত্তর প্রদেশের মেয়ে গোল্ডি। নিজের প্রেমিক বীরন্দ্র কুমারকে বিয়ে করতে কানপুর থেকে কনৌজ পর্যন্ত একাই হেঁটে গেলেন এই তরুণী।

জানা গেছে, ২৩ বছরের বীরেন্দ্রর সঙ্গে ২০ বছরের গোল্ডির বিয়ের দিন প্রথমে মার্চে তারপর এমাসের চার তারিখ স্থির হয়েছিল। কিন্তু লকডাউনের জন্য দু’বারই তা পিছিয়ে যায় এবং গোল্ডির অভিভাবকরা কড়া ভাষায় জানিয়ে দেন লকডাউন কাটার আগে বিয়ে হবে না। এতেই মুষড়ে পড়ে যুগল।

তারপর গত বুধবার বিকেলে গোল্ডি কাউকে না জানিয়ে একাই কানপুরের তিলক গ্রামের বাড়ি থেকে হাঁটতে শুরু করেন কনৌজের বৈসাপুর গ্রামে বীরেন্দ্র বাড়ি পর্যন্ত। হঠাৎ গোল্ডিকে দেখে চমকে যান বীরেন্দ্রর পরিবারের সবাই।

কিন্তু হবু পুত্রবধূকে ভর্ৎসনা না করে বীরেন্দ্র পরিবারের লোকজনই গ্রামের একটি পুরনো মন্দিরে কোনওরকমে গোল্ডি–বীরেন্দ্রর বিয়ের ব্যবস্থা করেন। তবে লকডাউন বিধি মেনেই বিযে সম্পন্ন হয়। বর কনে দুজনেই মুখে মাস্ক পরে বিয়ে সারেন। আজকাল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status