ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ছেলেকে কোপাল ধর্ষণকারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2020, 12:51 PM

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ছেলেকে কোপাল ধর্ষণকারী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় ছেলেকে কোপাল ধর্ষণকারী

জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর স্ত্রীকে জোড় করে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় প্রবাসীর ছেলে বাধা দেওয়ায় তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে ধর্ষণকারী।

বুধবার দিবাগত আম্পানের প্রভাবে ঝড়ের রাতে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের ওই সৌদি প্রবাসীর স্ত্রী (২১) বাড়িতে রাতে খাবার খেয়ে ১০ বছরের ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে প্রতিবেশি মুজিবর রহমানের ছেলে আরফান বাহির থেকে ওই প্রবাসীর স্ত্রীকে ডেকে বলে ঝড়ে তোদের গাছপালা সব ভেঙ্গে পড়েছে।

এসময় ডাক শুনে ঘুম থেকে জেগে ঘরের দরজা খোলামাত্র তার মুখে কাপড় পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা করে আরফান। তখন তার চিৎকারে ছেলে শফিকুল ইসলাম এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় আরফান। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় শফিকুলকে ওই রাতেই আক্কেলপুর হাসপাতালে ভর্তি করে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম মালিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত গ্রেপ্তার করতে আমরা জোড় তৎপরতা চালাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status