ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
করোনায় নিথর বাবার শরীরে সন্তানের শেষ স্পর্শ (ভিডিও)
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 May, 2020, 12:46 PM

করোনায় নিথর বাবার শরীরে সন্তানের শেষ স্পর্শ (ভিডিও)

করোনায় নিথর বাবার শরীরে সন্তানের শেষ স্পর্শ (ভিডিও)

প্রাণঘাতী করোনাভাইরাসে মারা যাওয়া বাবাকে অনেকটা লুকিয়েই শেষ বিদায় দিতে এসেছিল তার সাত বছরের একমাত্র সন্তান। প্রাণহীন বাবার কপালে আর দু’গালে শেষবারের মতো আদরের পরশ বুলিয়ে দিয়ে যায় ছেলে। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের এমনই এক হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে বেদনাবিধুর বাস্তবতা নিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়া। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভিডিওটির নিচে ক্যাপশনে চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়া লিখেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে বেদনাবিধুর বাস্তবতা:

সন্তানের শেষ আদর বাবাকে-

গত ২০ মে ৪০ বছরের রোগী জীবনের শেষ মুহূর্তে চিকিৎসা নিতে এসেছিল আমাদের চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে। রোগীকে প্রথম দেখায় বুঝতে পেরেছিলাম জীবনের সময় বেশি নেই। তবু চেষ্টা করেছিলাম আমাদের সামর্থ্য নিয়ে রোগীকে বাঁচাতে। রোগীর অভিভাবকও বুঝতে পেরেছিল রোগীর পরিণতি। করোনা টেস্ট হয়নি কিন্তু সকল লক্ষণ করোনাভাইরাস জনিত। অবশেষে মারাও গেলেন ১৩.৩০ ঘণ্টা পর। রোগীর অভিভাবক হিসেবে সাথে ছিলেন তার স্ত্রী। স্ত্রীকে জিজ্ঞেস করতেই বললো তাদের ৭ বছরের সন্তান আছে। সাধারণত করোনাজনিত লক্ষণে মারা গেলে সিভিল সার্জন অফিসে জানাতে হয়। পরে সিভিল সার্জন নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত দাফন করা হয়।

কিন্তু আত্মীয় স্বজন কেউ মৃত ব্যক্তিকে দেখার সুযোগ হয় না। আমি মৃত রোগীর অভিভাবক স্ত্রীকে বললাম আপনাদের সন্তানকে তার বাবাকে দেখবে না? উত্তরে বললো বাসায় কেউ নাই আর কীভাবে আসবে। পরে সিভিল সার্জন কর্তৃপক্ষ নিয়ে গেলে সন্তান বাবাকে দেখতে পারবে না। আমি বললাম আপনি বাসায় গিয়ে আপনাদের সন্তানকে নিয়ে আসেন আমাদের হাসপাতালের গাড়ি নিয়ে। তাই হলো মা সন্তানকে আমাদের গাড়িতে করে নিয়ে আসলো। সন্তান বাবাকে তার শেষ স্পর্শ আদর দেওয়ার মুহূর্ত- (তাদের সন্তান এর সাথে আলাপে তার বাবা সন্তানের অনেক কিছু জানা হলো - কষ্ট হলো অনেক ৭ বছরের সন্তান তার বাবাকে হারালো)


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status