ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতাল থেকে পালালেন আইসোলেশনে থাকা যুবক
নতুন সময় প্রতনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2020, 4:04 PM

হাসপাতাল থেকে পালালেন আইসোলেশনে থাকা যুবক

হাসপাতাল থেকে পালালেন আইসোলেশনে থাকা যুবক

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক (২২) পালিয়ে গেছেন। গতকাল শুক্রবার দুপুরে আইসোলেশন থেকে ওই রোগী পালিয়ে যান। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পালিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী গ্রামে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত সোমবার করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন ওই যুবক। তিনি করোনায় আক্রান্ত কি না-তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মঙ্গলবার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাতে ওই রিপোর্ট হাতে পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি পালিয়ে গেছেন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, দুপুরে এক নার্স গিয়ে ওই রোগীর কক্ষ ফাঁকা দেখতে পান। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। করোনা ইউনিট থেকে ওই রোগী পালানোর ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে।

হাসপাতাল থেকে পালালেন আইসোলেশনে থাকা যুবক

হাসপাতাল থেকে পালালেন আইসোলেশনে থাকা যুবক


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status