|
রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৬৬
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৬৬ মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১১ নভেম্বর) ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, আটকদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ২২ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
