ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ত্রাণের হিসাব চাওয়ায় হামলা, নারীসহ আহত ৭
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2020, 4:00 PM

ত্রাণের হিসাব চাওয়ায় হামলা, নারীসহ আহত ৭

ত্রাণের হিসাব চাওয়ায় হামলা, নারীসহ আহত ৭

পিরোজপুরের নাজিরপুরে ত্রাণ চাওয়া নিয়ে হামলায় দুই নারীসহ ৭ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৭ নম্বর ছৈলাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। হামলায় আহতরা হলেন‍‌‌‌‌‌‌‌‌‌; ওয়াজেদ আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪৫), কদম আলী শিকদার (৫৫), শহীদ হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার (২২), সিরাজ উদ্দিন বেপারীর স্ত্রী ফুল মালা বেগম (৬০), রাজু শিকদার (৫০), রফিক বেপারী (৫০) ও আব্দুল আজিজ বেপারী (৬০)।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গুরুতর আহত সুফিয়া বেগম জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য মন্টু এদবরের কাছে সরকারি আর্থিক অনুদান প্রদানের বিষয় জানতে চাইলে বাকবিণ্ডা হয়।
তিনি বলেন, এক পর্যায় ইউপি সদস্যের লোকজন আমাদের ওপর হামলা করে আহত করে। হামলায় আহত কদম আলী শিকদার বলেন, ইউপি সদস্য মন্টু মাদবরের ৫০/৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঢুকে আমাদের ওপর হামলা করে। এতে সাতজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ওই ইউপি সদস্য এর আগে স্থানীয়দের কাছ থেকে সরকারি ঘর দেওয়ার কথা বলে বিভিন্নভাবে টাকা নিয়েছেন। সরকারি ২ হাজার ৫০০ টাকা অনুদানের তালিকা নিয়েও তিনি ব্যাপক স্বজনপ্রীতি করেছেন।
এ বিষয়ে ইউপি সদস্য মন্টু মাদবর জানান, তার এলাকার জাহাঙ্গীর হোসেন শিকদারের নাম সরকারি আর্থিক অনুদানের তালিকায় না থাকায় গতকাল সন্ধ্যায় স্থানীয় রফিকের চায়ের দোকানের সামনে বসে তার ওপর হামলা করে। এ নিয়ে রাতে সালিস বৈঠক হয়।

ইউপি সদস্য বলেন, এ সময় সেখানে থাকা আমার লোকজনের ওপরও স্থানীয়রা হামলা করে। ওই সময় অন্ধকারের মধ্যে কারা কাদের ওপর হামলা করেছে তা আমার জানা নাই। তিনি আরও বলেন, ওই আর্থিক অনুদানের তালিকা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের লোকজন করেছেন। আমি তালিকার ব্যাপারে কিছুই জানি না।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী বলেন, বিষয়টি নিয়ে ২/১দিনে মধ্যে সালিস বৈঠকের মাধ্যমে মীমাংসা করে দেব। শুক্রবার রাতে সরকারি আর্থিক সাহায্য নিয়ে ইউপি সদস্য মন্টু মাদবরকে মারধর করেছে এলাকার লোকজন। এ নিয়ে ওই রাতে সালিস বৈঠকে বসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে শুনেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status