ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 May, 2020, 9:53 PM
সর্বশেষ আপডেট: Friday, 15 May, 2020, 10:20 PM

১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি

১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি

করোনা দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাট, যেটি দিয়ে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম, সেই ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন তিনি।

৯ মে মুশফিকের জন্মদিনেই শুরু হয় তার ব্যাটের নিলাম। ৫দিন ব্যাপি এই নিলামের আয়োজন করে পিকাবু। যা শেষ হয়েছে গতকাল (বৃহস্পতিবার রাতে)। দেশ-বিদেশে ক্রিকেটপ্রেমীরা নিলামে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিলাম শেষ হলেও তখন জানানো হয়েছিল, ব্যাটটি কে কত টাকায় কিনেছে- তা শুক্রবার নিজেই জানাবেন মুশফিকুর রহীম। অবশেষে আজ রাতে (ইফতারের পর) লাইভে এসে মুশফিক নিজেই জানালেন তার ব্যাটের নিলামের আপডেট।

মুশফিক জানিয়েছেন, তার ব্যাট কিনেছেন পাকিস্তানের বুমবুমখ্যাত অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি তার ফাউন্ডেশন, আফ্রিদি ফাউন্ডেশনের নামে এই ব্যাট কিনে নিয়েছেন ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লাখ টাকায়)।
১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি

১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status