ঢাকা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ১৪ দিনে ১২১ রোগীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 May, 2020, 3:22 PM
ঢাকা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ১৪ দিনে ১২১ রোগীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত ১৪ দিনে ভর্তি হওয়া ১২১ জন রোগী করোনা উপসর্গে মারা গেছেন। এদের মধ্যে ১৮ জন করোনায় সংক্রমিত হয়েছিলেন বলে নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত ২ মে থেকে করোনা রোগীদের ভর্তির কার্যক্রম শুরু হয়। গত ১৪ দিনে আমাদের হাসপাতালে ১ হাজার ৪০০ রোগী ভর্তি হয়। এর মধ্যে মারা গেছেন ১২১ জন। পরীক্ষার মাধ্যমে ১৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া ১২৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।