ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেসবুকে মেসেজ দিলেই সামর্থ্যহীনদের ঘরে খাদ্য পৌঁছে দেবে পুলিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 May, 2020, 3:26 PM

ফেসবুকে মেসেজ দিলেই সামর্থ্যহীনদের ঘরে খাদ্য পৌঁছে দেবে পুলিশ

ফেসবুকে মেসেজ দিলেই সামর্থ্যহীনদের ঘরে খাদ্য পৌঁছে দেবে পুলিশ

করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধে চলমান লকডাউনে কারো ঘরে খাবার ফুরিয়ে গেছে ও খাবার কিনার মতো সামর্থ্য নেই কিন্তু কারো কাছে লোকলজ্জার ভয়ে চাইতেও না পারলে তাদের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমনটা জানায় পুলিশ।  ফেসবুকের সেই পোস্টে বলা হয়-

‘করোনাকা‌লের এই দু‌র্যো‌গে যা‌দের ঘ‌রের খাদ্য ফু‌রি‌য়ে গে‌ছে কিংবা খাদ্য কেনার মত সামর্থ্য নেই কিন্তু লোকলজ্জার ভ‌য়ে কারো কা‌ছে চাই‌তেও পার‌ছেন না, তারা মোবাইল নম্বরসহ বিস্তারিত যোগাযোগের ঠিকানা বাংলা‌দেশ পু‌লি‌শের অ‌ফি‌সিয়াল ফেসবুক পেইজে ইনবক্স করতে পারেন। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজঃ https://www.facebook.com/BangladeshPoliceOfficialPage/

বাংলাদেশ পুলিশের মানবিক সহায়তা সামগ্রী পৌঁছে যাবে আপনার ঠিকানায়। এক্ষেত্রে, অবশ্যই আপনার পরিচয় গোপন রাখবে বাংলাদেশ পুলিশ।

জনগণের সুরক্ষা ও কল্যাণে বাংলাদেশ পুলিশ।

সতর্কতাঃ
১. বাংলা‌দেশ পু‌লি‌শের না‌মে খোলা কো‌নো ভুয়া পেই‌জে আপনার তথ্য প্রদান করবেন না।
২. হয়রানিমূলক মিথ্যা তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status