ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
একদিনেই পাল্টে গেল রিপোর্ট, বিস্মিত করোনা রোগী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 May, 2020, 3:19 PM

একদিনেই পাল্টে গেল রিপোর্ট, বিস্মিত করোনা রোগী

একদিনেই পাল্টে গেল রিপোর্ট, বিস্মিত করোনা রোগী

মাত্র একদিনের ব্যবধানে পাল্টে গেছে করোনা পরীক্ষার রিপোর্ট। আগের দিন জানানো হয়েছে রিপোর্ট পজিটিভ, পুনরায় পরীক্ষায় পরের দিন জানানো হয় এবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন নমুনা দাতা পরিচ্ছন্নতা কর্মী আব্দুর রাজ্জাক শিমুল নিজেই।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে।

আব্দুর রাজ্জাক শিমুল জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে তার নমুনা পরীক্ষায় করোনার আলামত পাওয়া যায়নি। কিন্তু এর আগেরদিন একই হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে করোনায় আক্রান্ত বলে জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি নিজেই রহস্যের জালে ঘুরপাক খাচ্ছেন।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাক শিমুল এ উপজেলার ভাংনামারী ইউপির সুতীরপাড় গ্রামের আরব আলীর ছেলে। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত আছেন। প্রতিদিন তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থলে যোগদান করতেন।

অতিরিক্ত সতর্কতা হিসেবে ঈশ্বরগঞ্জ হাসপাতালে গত ৫ মে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার নমুনা পরীক্ষা শেষে কোনো লক্ষণ ছাড়াই ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। পরদিন বৃহস্পতিবার পুনরায় তার নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে।

তিনি আরো বলেন, করোনা শনাক্ত হওয়ার পর তার বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। এ উপজেলায় ১৪ মে পর্যন্ত ১০০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status