|
নাটিয়াপাড়া-দেলদুয়ার সড়কের বেহালদশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
রাসেল সিকদার, দেলদুয়ার
|
![]() নাটিয়াপাড়া-দেলদুয়ার সড়কের বেহালদশা, চরম দুর্ভোগে এলাকাবাসী স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তার কারণে আমাদের চলাচলই কষ্টকর হয়ে গেছে। বছরের পর বছর ধরে একই অবস্থা, কিন্তু কেউ যেন দেখার নেই।” এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
