ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে নতুন ১২০২ জনের করোনা শনাক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 May, 2020, 2:49 PM

দেশে নতুন ১২০২ জনের করোনা শনাক্ত

দেশে নতুন ১২০২ জনের করোনা শনাক্ত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,২০২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০,০৬৫ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ১,০৪১ জন। এর আগের দিন বুধবার শনাক্ত হয়েছিলেন ১,১৬২ জন আর গত মঙ্গলবার শনাক্ত হয়েছিলেন ৯৬৯ জন। এছাড়া গত সোমবার ১,০৩৪ জন, গত রবিবার ৮৮৭ জন এবং গত শনিবার শনাক্ত হয়েছিলেন ৬৩৬ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
দেশে নতুন ১২০২ জনের করোনা শনাক্ত

দেশে নতুন ১২০২ জনের করোনা শনাক্ত







পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status