ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রাশিয়ায় করোনা সংক্রমণে রোজই ‘নতুন রেকর্ড’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 5:36 PM

রাশিয়ায় করোনা সংক্রমণে রোজই ‘নতুন রেকর্ড’

রাশিয়ায় করোনা সংক্রমণে রোজই ‘নতুন রেকর্ড’

রাশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে বৃহস্পতিবার ১১ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছেন। যা ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড।

দ্য মস্কো টাইমসের খবরে বলা হয়, এ সময়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়ায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২৫ জনে।

করোনা বিস্তারের গতির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়ার অবস্থান। আর সংক্রমণের সংখ্যায় দেশটি এখন বিশ্বের পঞ্চম।

গত রোববার থেকেই রাশিয়ার সংক্রমণের সংখ্যা গড়ে ১০ হাজার করে বাড়ছে।

রাশিয়ার রাজধানীতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও তিনগুণ বেশি হবে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সবইয়ানিন।

বৃহস্পতিবার তিনি বলেন, মস্কোতে অন্তত তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আনুষ্ঠানিক হিসাবের চেয়ে যা তিনগুণেরও বেশি।

কর্তৃপক্ষ বলছেন, রুশ রাজধানীনিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬৭৬ জন। আর দেশব্যাপি সংক্রমণের সংখ্যা হবে এক লাখ ৭৭ হাজার ১৬০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status