লাতিন আমেরিকায় করোনার আঁতুড়ঘড়ে পরিণত হয়েছে ব্রাজিল। আক্রান্ত ও মৃতের তালিকায় দেশটির ধারেকাছেও নেই লাতিন আমেরিকায় অন্য কোনো দেশ।
প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে দিচ্ছে নতুন আক্রান্তের সংখ্যা।
বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগ সুত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আরও ১০ হাজার ৫০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা আক্রান্তের সংখ্যায় এ যাবৎ সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬১৫ জন।
এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬১১ জন এবং মারা গেছে ৮ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছে ৫১ হাজার ৩৭০ জন। চিকিৎসাধীন ৬৬ হাজার ৬৫৩ জন। এদের মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।তথ্যসূত্র: জিটিএন, জেরুজালেম পোস্ট