ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
দেশে ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭০৬ জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 5:44 PM

দেশে ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭০৬ জন

দেশে ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭০৬ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে  স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১২ হাজার ৪২৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো। তবে গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন, তা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বুলেটিনে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৭০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৩০ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন এক হাজার ৯১০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status