ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আমেরিকা-ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের হুমকি মাহমুদ আব্বাসের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 3:32 PM

আমেরিকা-ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের হুমকি মাহমুদ আব্বাসের

আমেরিকা-ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের হুমকি মাহমুদ আব্বাসের

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা যদি পশ্চিম তীরের ভূমি দখলের ষড়যন্ত্রমূলক চুক্তি বাস্তবায়ন করে তাহলে তিনি তেল আবিব ও ওয়াশিংটনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করবেন। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাদের সঙ্গে অনলাইন সংলাপে মাহমুদ আব্বাস এসব কথা বলেন।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিকে কেন্দ্র করে ফিলিস্তিনিদেরকে প্রতারণা করা এবং সেখানকার আরো ভূমি দখল করার অপচেষ্টা ঠেকাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। মাহমুদ আব্বাস বলেন, আমেরিকা এবং ইসরায়েলের ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনের নেতাদের অবহিত করেছেন।

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরায়েলের সংসদ নেসেটে একটি বিল উত্থাপন করেছে। ওই বিলে জর্ডান উপত্যকা, ডেড সি’র উত্তরাঞ্চল এবং পশ্চিম তীরকে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এ অবস্থায় মাহমুদ আব্বাস ন‍্যাম এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের রক্ষায় এ মুহূর্তে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। মাহমুদ আব্বাস জোর দিয়ে বলেন, ইসরায়েল এবং আমেরিকার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা একেবারেই নস্যাৎ করে দিচ্ছে। সূত্র- পার্স টুডে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status