ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফ্লু সারাবে যে পানীয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 May, 2020, 3:30 PM

ফ্লু সারাবে যে পানীয়

ফ্লু সারাবে যে পানীয়

ঋতু পরিবর্তনের এই সময় ফ্লুসহ ভাইরাসজনিত অসুখের প্রকোপ বাড়ছে। গলাব্যথা, কাশি, সর্দি ও হালকা জ্বরে অনেকে আক্রান্ত হচ্ছেন।

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যা ফ্লুসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। আদা, কমলা ও হলুদ এমন তিনটি প্রাকৃতিক উপাদান, যা যে কোনো ধরনের ফ্লুর বিরুদ্ধে লড়াই করে।

আদা, কমলালেবু ও হলুদের মিশ্রণে তৈরি আয়ুর্বেদিক পানীয়তে রয়েছে একাধিক ভিটামিন ও মিনারেলসের গুণ, যা ফ্লু সংক্রমণ থেকে বাঁচাবে। বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

রোগ প্রতিরোধ বাড়াতে আদা

আদার মধ্যে আছে অ্যান্টি-ইনফ্লামেটরি, যা ফ্লু, মাথাব্যথা ও গলাব্যথা কমায়। একই সঙ্গে আর্থ্রাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে।

কমলালেবুতে প্রচুর ভিটামিন সি

কমলালেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কমলালেবু অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় রয়েছে অ্যাসকরবিক অ্যাসিড ও বিটা ক্যারোটিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভালো রাখে ত্বক ও চুল।

প্রতিষেধক রয়েছে হলুদে

হলুদে থাকা কারকিউমিন অ্যান্টিঅক্সিড্যান্ট অবসাদ কমায়। ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কমায় বাতের ব্যথা। হলুদ খুব ভালো অ্যান্টিসেপটিক। তাই প্রদাহ কমাতেও সাহায্য করে।

আসুন জেনে নিই কীভাবে বানাবেন এই পানীয়

উপকরণ

বড় ১ কাপ কমলালেবুর রস, দেড় টেবল চামচ হলুদ গুঁড়ো, দেড় চা-চামচ থেতলানো আদা ও দেড় চা-চামচ পাতিলেবুর রস

যেভাবে তৈরি করবেন

সব উপাদান বেল্ডারে দিয়ে মিশিয়ে নিন। ২০ সেকেন্ড ব্লেন্ডিংয়ের পর তাতে পাতিলেবুর রস মেশান। এর পর স্ট্রবেরি দিয়ে শরবতের গ্লাসে করে পরিবেশন করুন।

তথ্যসূত্র: এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status