ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নতুন ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 3:49 PM

নতুন ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার

নতুন ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার

করোনা পরিস্থিতিতে মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন করে দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সিদ্ধান্তের কথা জানান।

রোগীদের সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে এজন্য ‘দুঃখপ্রকাশ’ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আমরা লক্ষ্য করছি যে, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এরই মধ্যে অনেক ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্য আমরা দুঃখপ্রকাশ করছি এবং তাদের সুস্থতা কামনা করছি। কারণ তারাই কভিডের বিরুদ্ধে সামনে থেকে যুদ্ধ করছেন।’

তিনি আরো বলেন, ‘যেহেতু আমরা কোভিড রোগীদের জন্য নতুন নতুন হাসপাতাল প্রস্তুত করছি এবং বেশ কিছু ডাক্তারদেরও কোয়ারেন্টিনে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

‘আমরা আশা করি এ নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরো জোরদার হবে’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status