ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মৃত ৭ জনই ঢাকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 3:53 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 April, 2020, 4:02 PM

মৃত ৭ জনই ঢাকার

মৃত ৭ জনই ঢাকার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে যে ৭ জন মারা গেছেন, তাদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। সারাদেশের করোনা সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে ওঠেছে রাজধানী। মোট আক্রান্তের মধ্যে ৪৫.৫ শতাংশ রোগীই ঢাকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এর আগে প্রেস ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ব্রিফিংয়ে যুক্ত হয়ে জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এ নিয়ে মোট ৪ হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে। চিকিৎসার পর সুস্ হয়েছেন ১০৮ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status