ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
চাঁদে যাওয়ার সুযোগ হলে মেসিকে সঙ্গে নিতেন সাকিব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 1:13 PM

চাঁদে যাওয়ার সুযোগ হলে মেসিকে সঙ্গে নিতেন সাকিব!

চাঁদে যাওয়ার সুযোগ হলে মেসিকে সঙ্গে নিতেন সাকিব!

পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ভক্তদের সঙ্গে ঠিকই কথা বলছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। গতকাল বুধবার রাতে ফেসবুক লাইভে ভক্তদের নানা প্রশ্নের ভিড়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করলেন তিনি। জানালেন, চাঁদে যাওয়ার সুযোগ থাকলে সঙ্গে মেসিকে নিতে চান সাকিব।

বর্তমান দুর্যোগকালে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে যাচ্ছেন সাকিব। কয়েক ধাপে সাহায্য করার পর গতকাল নিজের প্রিয় ব্যাট নিলামে তোলেন তিনি। নিলাম চলাকালীন লাইভে এক ভক্তের প্রশ্ন ছিল, 'চাঁদে যাওয়ার সুযোগ থাকলে সঙ্গে স্ত্রী শিশিরকে ছাড়া আর কাকে নিতেন?'

মেসির প্রতি সাকিবের ভালোবাসা আগে থেকেই, তা সবারই জানা। এর উত্তর দিতে খুব একটা দেরি করেননি তিনি। হেসে জানিয়ে দিলেন, চাঁদে মেসিকেই সঙ্গে নিতে চান তিনি।

এ ছাড়া নিজের প্রিয় ব্যাট নিয়ে কথা বলেন সাকিব। জানালেন, বিশ্বকাপ খেলা এই ব্যাট কতটা প্রিয় তাঁর কাছে। এ ব্যাপারে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘২০১৯ আইপিএলের সময় দুটি ব্যাট দিয়ে অনুশীলন করতাম আমি। সাধারণত অনুশীলনের ব্যাট দিয়ে আমরা ম্যাচে খেলি না। আইপিএলের পর যখন আয়ারল্যান্ডে গেলাম আমার কাছে নতুন ব্যাট এলো, তারপরও এই ব্যাট ধরেই মনে হলো, খুব ভালো অনুভব করছি। ব্যাটটি ধরেই একটি ভালোলাগা কাজ করেছিল। সে জন্য ওই ব্যাট দিয়ে ম্যাচে খেললাম। ভালো করতে থাকায় সে ব্যাট দিয়েই খেলেছিলাম পুরো আসরে।’

কেন ব্যাট বদলাতে চাননি তাও জানালেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, 'বিশ্বকাপে সব ম্যাচে সেই ব্যাট দিয়ে খেলেছি। ভালো করছিলাম বলে তাই আর বদলাতে চাইনি। একটি ম্যাচে কেবল অন্য একটি ব্যাট হাতে নিয়েছিলাম, ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করার পর। অন্য ব্যাট নিয়ে আর এক রানও করতে পারিনি। তারপরে আরো বেশি মনে হয়েছে, এই ব্যাটেই খেলে যাব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status