ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
পণ্য বিক্রিতে অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে: টিসিবি চেয়ারম্যান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 1:17 PM

পণ্য বিক্রিতে অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে: টিসিবি চেয়ারম্যান

পণ্য বিক্রিতে অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে: টিসিবি চেয়ারম্যান

টিসিবির পণ্য বিক্রিতে কোনো অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। এক্ষেত্রে ডিলারশীপ বাতিল এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য জানালেন, সংস্থাটির চেয়ারম্যান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর।

আজ বৃহস্পতিবার সকালে, টিসিবি ভবনে বিক্রি কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

সংস্থাটির চেয়ারম্যান বলেন, জনবল স্বল্পতায় টিসিবির একার পক্ষে নজরদারি করা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, সারাদেশে সাড়ে চারশটি ট্রাকে ৫ ধরণের পণ্য বিক্রি করা হচ্ছে। চাহিদার ভিত্তিতে বিক্রি কার্যক্রম বাড়বে। পাঁচ মাসে প্রায় ১৪শ’ কোটি টাকার পণ্য কিনেছে এই প্রতিষ্ঠান। স্বল্পমূল্যে বিক্রির কারণে ভর্তুকি দাঁড়াবে ৩৫০ কোটি টাকা। শুধুমাত্র পেঁয়াজ বিক্রিতেই ভুর্তকি ১৫০ কোটি টাকা।

টিসিবির চেয়ারম্যান বলেন, গেল বছরের চেয়ে এবারের রোজায় পণ্য মজুদ বেড়েছে প্রায় দশগুন। রোজার পরও বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

তিনি বলেন, পণ্য কেনার ক্ষেত্রে এলটিআর ব্যবস্থা গ্রহণ করেছে টিসিবি। কিন্তু পৃথক তহবিল হলে আরও কার্যকর ভূমিকা নেয়া সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status